চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৩ জুন ২০২০, ০৯:৩৮আপডেট : ০৩ জুন ২০২০, ০৯:৩৮

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তার নাম শফিউর রহমান (৫৫)। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

শফিউর রহমানের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। শনিবার (৩০ মে) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ভর্তির সময় তার করোনার সবগুলো উপসর্গই ছিল। শারীরিক অবস্থা ভালো ছিল না। তাই তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পর দিনই তিনি মারা গেলেন।

এ নিয়ে রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো। আর বিভাগের আট জেলায় সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৬২ জন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ