দুপুরে হাসপাতালে ভর্তি, সন্ধ্যায় মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৬ জুন ২০২০, ০৮:৫০আপডেট : ০৬ জুন ২০২০, ০৮:৫০

ফেনী সিভিল সার্জন কার্যালয় করোনার উপসর্গ নিয়ে ফেনীতে দুই ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের বয়স ৫৫-৬৫ বছরের মধ্যে।

এদের একজন দাগনভূঞার দক্ষিণ আলীপুর গ্রামের বাসিন্দা ও অপরজন সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পবিার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ আলীপুর গ্রামের বাসিন্দা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যায় অবস্থার অবনতি হওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। সোনাগাজীর বাসিন্দা ৬৫ বছরের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়েছে।

তিনি জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ৬ দিনে ৬ জনের মৃত্যু হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাথা ঝুঁকিয়ে নয়, ধর্ম অনুযায়ী সম্মান জানাবেন স্পিকারের চেয়ারের প্রতি
মাথা ঝুঁকিয়ে নয়, ধর্ম অনুযায়ী সম্মান জানাবেন স্পিকারের চেয়ারের প্রতি
‘গ্রামাঞ্চলের প্রতি ৩ কিশোরীর দুজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে’
‘গ্রামাঞ্চলের প্রতি ৩ কিশোরীর দুজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে’
কাঁঠাল দিয়ে কাবাব পাকোড়া তৈরি সত্যিই প্রশংসনীয়: কৃষিমন্ত্রী
কাঁঠাল দিয়ে কাবাব পাকোড়া তৈরি সত্যিই প্রশংসনীয়: কৃষিমন্ত্রী
সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন
সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন