মাস্ক না পরায় ৫১ জনকে জরিমানা

নাটোর প্রতিনিধি
০৭ জুন ২০২০, ০৬:০২আপডেট : ০৭ জুন ২০২০, ০৬:০২

মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার না করায় নাটোরে ৫১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় এই জরিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও জানান, শনিবার দুপুরের কিছু আগে মাদ্রাসা মোড়ে পুলিশ  চেকপোস্টে অবস্থান নেন তিনি। এ সময় শহরে যাতায়াতকারী যারা মাস্ক ব্যবহার করেননি, এমন ৫১ জনকে জরিমানা করা হয়। মোট ৪০টি মামলায় তাদের ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জরিমানা দাতাদের মাস্ক ব্যবহারে বাধ্য করতে পাশের দোকান থেকে তাদের মাস্ক কেনার নির্দেশনা দিয়ে তা বাস্তববায়ন করা হয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
চট্টগ্রামে জামায়াত এমপিকে গুলির পরিকল্পনার কলরেকর্ড নিয়ে চাঞ্চল্য
চট্টগ্রামে জামায়াত এমপিকে গুলির পরিকল্পনার কলরেকর্ড নিয়ে চাঞ্চল্য
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
একটি অসত্য দাবি এবং জনআস্থার প্রশ্ন 
একটি অসত্য দাবি এবং জনআস্থার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা