রিপোর্ট নেগেটিভ, তবুও করোনার উপসর্গে চিকিৎসকের বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২০, ০৮:৫১আপডেট : ০৭ জুন ২০২০, ০৮:৫২

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন (৫০) নামে একজন মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

জাকির হোসেনের বাড়ি নাটোর। তার ছেলে একজন চিকিৎসক। তিনি ঢাকার উত্তরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। জাকির হোসেন ঢাকায় ছেলের বাসায় ছিলেন। সেখানেই কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ডা. সাইফুল ফেরদৌস জানান, ঢাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি নাটোর চলে আসেন। কিন্তু এখানে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার (৫ জুন) বিকালে জাকির হোসেনকে রামেক হাসপাতালে আনা হয়। তার অবস্থা খুবই সংকটাপন্ন থাকায় আইসিইউতে রাখা হয়। করোনার সব ধরনের উপসর্গ থাকায় শনিবার সকালে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। কিন্তু পরীক্ষার আগেই এই রোগী মারা গেছেন।
তিনি আরও বলেন, জাকির হোসেনকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে বলা হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। তার নমুনা পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী