করোনায় খুলনায় চিকিৎসাধীন নড়াইলের ইমামের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৭ জুন ২০২০, ০৯:১৮আপডেট : ০৭ জুন ২০২০, ১২:৫৯

খুলনার কোভিড ডেডিকেটেড হাসপাতাল
করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নড়াইলের ইমাম মোহাম্মদ আলী মিয়া (৬০) মারা গেছেন। শনিবার (৬ জুন) তিনি মারা যান। তার বাড়ি নড়াইলের নড়াগাতির খাশিয়াল গ্রামে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, মোহাম্মদ আলী করোনা পজিটিভ হয়ে ২৫ মে রাতে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

মৃতের ছেলে ইমাম হোসেন বলেন, তার বাবা হার্টের রোগী ছিলেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগে তার দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তির পাঁচ দিন আগে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে মারাত্মক সমস্যা থাকায় তাকে ছাড়া হয়নি। এ অবস্থায় তিনি শনিবার মারা গেছেন। এ পর্যন্ত খুলনায় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেলেন। বর্তমানে এ হাসপাতালে ৪১ রোগী ভর্তি রয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘সান সিটি’ যোধপুর
ভারতের ‘সান সিটি’ যোধপুর
মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা: তারেক রহমান
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা: তারেক রহমান
৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেলো মিসর
৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেলো মিসর
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি