কুড়িগ্রামে যুগ্ম জজ ও এএসপি করোনায় আক্রান্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুন ২০২০, ০৯:০৮আপডেট : ১৬ জুন ২০২০, ০৯:০৯

করোনাভাইরাস

কুড়িগ্রাম জেলা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্র্যাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) করোনায় আক্রান্ত। সোমবার (১৫ জুন) পাওয়া রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘ল্যান্ড সার্ভে ট্র্যাইবুনালের বিচারক তৈয়ব আলী সাহেবের করোনা পজেটিভ হওয়ার খবর শুনেছি। তবে তার অবস্থা কেমন তা জানতে পারিনি।’ 
দুই দিন জ্বর থাকায় নমুনা দেওয়ার পর করোনা পজিটিভ এসেছে নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা এএসপি লৎফর রহমান। তবে তার কোনও উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।
এসপি বলেন, ‘আক্রান্ত পুলিশ কর্মকর্তা সুস্থ রয়েছেন। এরপরও তাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার (১৫ জুন) পাওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৬। এরমধ্যে জেলা পুলিশের মোট ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি