২৪ ঘণ্টায় ৬ ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য

যশোর প্রতিনিধি
১৭ জুন ২০২০, ০৬:৫৬আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:৫৬

যশোর যশোরের ঝিকরগাছা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, তারা বিষাক্ত বা ভেজাল মদপানে মারা গেছেন। তবে পুলিশ বলছে, ভেজাল বা বিষাক্ত মদপানে কারও মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যালকোহলজনিত পয়জনিংয়ের শিকার হয়ে তিন জন চিকিৎসাধীন রয়েছেন। একজন মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

অস্বাভাবিক মৃত্যুর শিকার ব্যক্তিরা হলেন—উপজেলার রাজাপুর গ্রামের আবুল গাজীর ছেলে হাবিল গাজী (৬০), বর্নি গ্রামের সুরত আলীর ছেলে ফারুক হোসেন (৪০), হাজিরালী গ্রামের মৃত গহর আলীর ছেলে আসমত আলী (৫০), পুরন্দরপুর গ্রামের মৃত ফকির ধোপার ছেলে হামিদুর রহমান (৫৫), রাজাপুর গ্রামের আলফাজের ছেলে নূর ইসলাম খোকা (৫৫) এবং ঋষিপাড়ার মৃত রসিকলালের ছেলে নারায়ণ (৫৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক গুরুতর অসুস্থ  একজন বলেন, 'সোমবার (১৫ জুন) সকালে পুরন্দরপুর গ্রামের জলিল সর্দারের ছেলে মিন্টুর কাছ থেকে মদ কিনে খোকা, নারায়ণ ও হামিদুরকে নিয়ে আমি পান করি। আমি পরিমাণে কম পান করি। আমি চলে আসার পরও খোকা, নারায়ণ ও হামিদুর মদের আস্তানায় ছিলেন। বাড়িতে ফেরার পর ওই তিন জন ও আমি অসুস্থ হয়ে পড়ি। পরে তাদের যশোরের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোকা, হামিদুর ও নারায়ণ মারা যান। সোমবার গভীর রাতে খোকা, হামিদুরকে দাফন ও নারায়ণকে সৎকার করা হয়। এর একদিন পর মঙ্গলবার সন্ধ্যার পর হাবিল গাজী, ফারুক হোসেন ও আসমত আলী মারা যান।’ মৃত ব্যক্তিদের সবাইকে হাসপাতাল থেকে ‘হৃদরোগে মৃত্যু হয়েছে বলে ছাড়পত্র দেওয়া হয় বলে দাবি করেন ওই ব্যক্তি।

তবে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করে ঝিকরগাছার পুরন্দরপুর এলাকার নাফিজ (৬০) নামের এক ব্যক্তির ভর্তির রেকর্ড পাওয়া যায়। তিনি পয়জনিংয়ের শিকার হয়েছিলেন বলে হাসপাতালের রেজিস্টার খাতায় উল্লেখ আছে।

অল্প সময়ের মধ্যে এত মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, ইনসপেক্টর (তদন্ত) মেজবাউর রহমান ও সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাসসহ স্থানীয় সংবাদকর্মীরা মৃত্যুবরণকারীদের বাড়ি বাড়ি যান। তারা সবাই হৃদরোগে মারা গেছেন বলে তাদের পরিবারের সদস্যরা দাবি করেন। ওই সময় পরিবারের সদস্যরা হাসপাতালের ছাড়পত্রও দেখান।

রাত পৌনে ১১টার দিকে ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, তিনি রাতে মৃতদের বাড়ি থেকে ঘুরে এসেছেন। তারা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে আত্মীয়-স্বজনরা বলছেন। এই মর্মে তারা মেডিক্যাল ছাড়পত্রও দেখিয়েছেন। ডাক্তার যদি হৃদরোগে মৃত্যুর ছাড়পত্র দেন, তাহলে তিনি কীভাবে বলবেন, তারা বিষাক্ত অ্যালকোহল পানে মারা গেছেন।

ওসি বলেন, ‘মৃত ফারুকের স্ত্রী বলেছেন, তার স্বামী ৭-৮ মাস ধরে অসুস্থ ছিলেন। এই অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। ওই সময় তার নববিবাহিত মেয়েও সেখানে ছিল।’

মৃত খোকার ছেলেও পুলিশকে জানিয়েছেন, তার বাবা অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তবে মৃতদের মধ্যে হাবিল মদের কারবারি ছিলেন বলে নিশ্চিত করেন থানার ওসি। কয়েক মাস আগে তাকে এই কারণে গ্রেফতারও করা হয়। হাবিলের ছেলে ওসিকে জানিয়েছেন, তার বাবা মদ বা বিষাক্ত কিছু খাননি। অসুস্থতার কারণে মারা গেছেন।

যোগাযোগ করা হলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জিয়াউল ইসলাম বলেন, ‘ওই ছয় জনের মধ্যে কেউ হাসপাতালে মারা যাননি। তবে বিষাক্ত অ্যালকোহল পানে গুরুতর অসুস্থ হয়ে পড়া তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা