দিনাজপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

হিলি প্রতিনিধি
১৭ জুন ২০২০, ০৮:২৭আপডেট : ১৭ জুন ২০২০, ০৮:২৭

লাশ উদ্ধার দিনাজপুরে মিজানুর নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকালে নবাবগঞ্জ উপজেলার পুলবান্ধা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মিজানুর ফুলবাড়ী উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এলাকাবাসী জানান, অসুস্থ স্ত্রী আকতারা বেগমের (৩০) ওষুধ কেনার কথা বলে সোমবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজানুর। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। অসুস্থ স্ত্রী আর একমাত্র মেয়ে (১১) মিজানুরের পথ চেয়ে বসে থাকেন। এক সময় সন্ধ্যা গড়িয়ে রাত নামে তবুও বাসায় ফেরে না মিজানুর। কোথাও খোঁজ মেলে না তার। পরদিন বিকালে খবর আসে বাড়ির কিছু দূরে গলাকাটা লাশ পড়ে রয়েছে। পরিবারের লোকজন লাশটি মিজানুরের বলে শনাক্ত করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বাংলা ট্রিবিউনকে বলেন, 'দুর্বৃত্তরা চার্জারভ্যানটি চুরি করতেই মিজানুরকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’

বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার