খুলনার ১৪ এলাকা রেড জোন, একদিনে সর্বোচ্চ ৪৯ জন করোনায় আক্রান্ত

খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০২০, ০৯:০৮আপডেট : ১৭ জুন ২০২০, ১৪:১০

খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসিসহ গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা এ তথ্য জানান। এরই মধ্যে খুলনায় ১৪টি স্থানকে রেড জোন করার সুপারিশ করে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন অফিস।

ডা. শেখ সাদিয়া জানান, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৮৩টি। এর ৪৯টি নমুনা পজিটিভ এসেছে।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে খুলনায় পজিটিভ শনাক্ত হওয়া এটিই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ ৪৫ জন শনাক্ত হয়। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে ৪৯২ জন পজিটিভ শনাক্ত হল। আর মৃত্যু হয়েছে ৯ জনের। 

খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সংক্রমণ এড়াতে খুলনার ১৪ এলাকাকে রেড জোন করার সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে। এলাকাগুলো হলো, মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা।

সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিকল্পনা করা হয়েছে। কোথায় লকডাউন হবে তার তালিকা স্থানীয় প্রশাসন ঠিক করবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ