ভোররাতে যুবককে পিটিয়ে হত্যা, কারণ জানে না কেউ!

পাবনা প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১১:৪৩আপডেট : ১৮ জুন ২০২০, ১১:৪৩

পিটিয়ে হত্যা পাবনা সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহাদত হোসেন (২০)। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় শাহাদত হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের কোনর এক সময় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক মাঝে মধ্যে চুরি করতো বলে লোকজন বলাবলি করছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
জবিতে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড
জবিতে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড
তুরাগ ও ফরিদপুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় এইচআরএসএস 
তুরাগ ও ফরিদপুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় এইচআরএসএস 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের