‘লকডাউনের অন্তত ৪৮ ঘণ্টা আগে জানানো হবে’

গাজীপুর প্রতিনিধি
২০ জুন ২০২০, ০৯:৩৭আপডেট : ২০ জুন ২০২০, ০৯:৩৭

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘গাজীপুর মহানগরীতে করোনা আক্রান্ত এলাকা সমূহ চিহ্নিত করা হচ্ছে। কোন ওয়ার্ডে কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কত তা স্বাস্থ্য বিভাগের লোকজনদের নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। কোনও এলাকায় লকডাউনের সিদ্ধান্ত এখনও হয়নি। গাজীপুর সিটির কোথাও লকডাউন করা হলে ৪৮-৭২ ঘণ্টা আগে মাইকিং করে ও বিভিন্ন প্রচার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।’

শুক্রবার (১৯ জুন) বিকালে মেয়র ভিডিও বার্তায় মেয়র একথা জানান। তিনি বলেন, ‘লকডাউনের কথা বলে কোনও ব্যাবসায়ী যেন নিত্যপণ্য মজুত ও দাম বৃদ্ধি না করেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা জনগণের মতামতকে প্রধান্য দিয়ে কাজ করে যাবো।’ তিনি নগরবাসীকে ধৈর্য্য ধরে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থান ও বাসা বাড়িতে অবস্থানের আহ্বান জানান।
মেয়র বলেন, গাজীপুরে ২২ লাখ পোশাক শ্রমিক কাজ করে। তাদের নিরাপত্তাও দেখতে হবে। গার্মেন্টস শিল্পের আন্তর্জাতিক বাজার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘গাজীপুরে যে হারে করোনায় আক্রান্ত হচ্ছে তাতে সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়ার মতো এত হাসপাতাল আমাদের নেই। তাই আসুন আমারা একে অপরকে সহযোগিতা করি। সবাই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলি, একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখি, নগরবাসীকে সুস্থ রাখি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে ব্রাজিল
প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে ব্রাজিল
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু