তিন মাস পর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুন ২০২০, ০২:০৩আপডেট : ২১ জুন ২০২০, ০৬:১৩




 দীর্ঘ প্রায় তিন মাস পর শনিবার (২০ জুন) বিকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এর ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এরআগে, ২৪ মার্চ থেকে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ভারত ও বাংলাদেশ লকডাউনের কবলে পড়লে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারণে উভয় দেশে লকডাউন ঘোষণা করায় গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর গত ১ জুন সাতক্ষীরার জেলা প্রশাসনসহ কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ এবং সিএন্ডএফ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় স্বাস্থ্য বিধি মেনে ২ জুন থেকে আমদানি রফতানি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়।

এ জন্য ভারতীয় ঘোজা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে বন্দরের কার্যক্রম চালুর জন্য লিখিতভাবে চিঠিও পাঠানো হয়। কিন্তু সে দেশের (ভারতীয়দের) কিছু জটিলতার কারণে এত দিন আমাদানি-রফতানি শুরু হয়নি। তবে তাদের জটিলতা শেষ হওয়ায় ২ মাস ২৬ দিন পর শনিবার বিকালে ঘোজা জিরো পয়েন্ট থেকে আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

এদিকে, বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
সর্বশেষ খবর
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র
২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা