মাশরাফির সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি
২২ জুন ২০২০, ০৮:৫৭আপডেট : ২২ জুন ২০২০, ০৮:৫৭

মাশরাফির সুস্থতা কামনায় দোয় মাহফিল

করোনা আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সুস্থতা কামনায় নড়াই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। রবিবার (২১ জুন) বিকালে শহরের পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ এ আয়োজন করে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের করোনা মুক্তির জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল জেলা স্বেচ্ছাসেব কলীগের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস, এম পলাশসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উজ্জ্বল বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে নড়াইল তথা দেশবাসীর দোয়ায় মাশরাফি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। বরাবরের মতো নড়াইলবাসীর জন্য কাজ করে যাবেন।’

তিনি আরও বলেন, করোনার প্রার্দুভাব শুরুর পর থেকেই দলীয় নেতাকর্মী এবং দেশের মানুষের সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। করোনামুক্ত হয়ে তিনি যাতে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন এটাই আমাদের প্রার্থনা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ