শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে আগুন

বরিশাল প্রতিনিধি
২২ জুন ২০২০, ২২:০৫ আপডেট : ২২ জুন ২০২০, ২৩:২২

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রোগীরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত রোগী ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের বাইরে চলে আসে। যদিও তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ হলে সবাই আবার ওয়ার্ডে ফিরে যান। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মাস্টার আবুল কালাম জানান, করোনা ওয়ার্ডের নিচতলার সুইসবোর্ডে রাত ৮টার দিকে দুইবার শর্টসার্কিট হয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। তবে আগুন ছড়ায়নি বা কোনও ওয়ার্ডেও প্রবেশ করেনি। মুহূর্তের মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগী বাইরে নেমে আসেন। তাদের দেখাদেখি অন্যরাও ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বোর্ড মেরামতের কাজ শুরু করেন। পরে রোগীরা আবার ওয়ার্ডে ফিরে যান।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, করোনা ওয়ার্ডে প্রায় ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার গরম পানির প্রয়োজন হয়। এ কারণে তারা সবাই সেখানে বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন। একসঙ্গে অনেকে বৈদ্যুতিক হিটার ব্যবহার করায় মিটার চাপ নিতে পারেনি। এ কারণে মিটারের প্যানেল বোর্ডে ফায়ার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক তা নিভে যায়। কোনও কক্ষে আগুন প্রবেশ করেনি। কোনও হতাহতও নেই।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, বিদ্যুৎ লোড নিতে না পারায় শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি বের হয়। তবে তাৎক্ষণিক তা নিভে যায়।

পরিচালক আরও জানান, মেডিক্যালে নিজস্ব ৬০ কেভি ধারণক্ষমতার ট্রান্সফরমার রয়েছে। কিন্তু চলমান রয়েছে ৩৯ টন এসি, হিটার, ভেন্টিলেশনসহ বিভিন্ন ধরনের মেশিনারি, যা ট্রান্সফরমারের লোডের বাইরে। এ কারণে ওই ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি গণপূর্তকে অবহিত করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ