হাতিয়ায় চেয়ারম্যানঘাট বাজারে ভয়াবহ আগুন: নিহত ২, দগ্ধ ১

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০২০, ০২:৩৫আপডেট : ২৩ জুন ২০২০, ০২:৪২

হাতিয়ায় আগুন লেগে ১৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট বাজারে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও ১ জন দগ্ধ হয়েছে। আগুনে অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

নিহতরা হলেন, চেয়ারম্যানঘাটের তেল ব্যবসায়ী  মহিবুল ইসলাম নিপু (৩৬) ও তার দোকানের সহকারী  মো. রহমত উল্যাহ (৩২)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন হাতিয়া বাজার গরুর হাটের সভাপতি  খালেদ হাসান (৫৫)। দগ্ধ খালেদ হাসানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত নিপুর বাড়ি চৌমুহনী পৌরসভার ৫ নং ওয়ার্ডে। রহমত উল্ল্যাহর বাড়ি দরবেশ এর বাজারে। দগ্ধ খালেদ আলী বাজারের বাসিন্দা।

আগুনে প্রাণ হারালেন ব্যবসায়ী মহিবুল ইসলাম নিপু

চেয়ারম্যানঘাট বাজারের সভাপতি মো. জামশেদ জানান, রাত ১০টায় চেয়ারম্যানঘাট বাজারের মহিবুল ইসলাম নিপুর তেল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারে থাকা লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লে ওই তেরের দোকানসহ আশেপাশের ১০টি মুদি দোকান, কাপড় দোকান, ওষুধের দোকান, মোবাইল দোকান, ইলেকট্রনিক্স ও চা দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, আগুনে মালামাল ও নগদ টাকা পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, দগ্ধ খালেদ হাসান এর শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ মো. নূরনবী জানান, খবর পেয়ে সুবর্ণচরের ২টি ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মহিবুল ইসলাম নিপুর তেল দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
রাতভর ইরানে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী
রাতভর ইরানে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন