কিট সংকটে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ৫ দিন ধরে বন্ধ করোনা টেস্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২০, ০৭:০০আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:১৭

কিট সংকটে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ৫ দিন ধরে বন্ধ করোনা টেস্ট করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা হাসপাতাল পিসিআর ল্যাবে গত পাঁচ দিন ধরে কিট সংকটের কারণে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। কিট না থাকার অজুহাত তুলে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ বন্ধ রেখেছেন। এতে হাসপাতালে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার (২২ জুন) এই ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি কিট সংকটের কারণে কোনও অবস্থাতেই নমুনা সংগ্রহ বন্ধ করা ঠিক হয়নি। আগের মতো নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানোর দাবি করেন তারা।

তবে সোমবার নারায়ণগঞ্জে কেউ মারা যায়নি বলে সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিত করেছে। আক্রান্তের সংখ্যাও কমেছে। জেলার সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৭ জন। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৭০০ জনে। নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০২ জন, সদর উপজেলায় এক হাজার ১৩১ জন, বন্দর উপজেলায় ১৫১ জন, আড়াইহাজারে ৪৫৯ জন, সোনারগাঁয়ে ৪০৯ জন ও রূপগঞ্জে ৯৪৮ জন।

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় করোনায় এই পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদরে ২২ জন, বন্দরে তিন জন, রূপগঞ্জে আট জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে তিন জন। এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২০০ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: শফিকুর রহমান
বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: শফিকুর রহমান
‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’
‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?