সরকারি হাসপাতালে নেই জলাতঙ্কের প্রতিষেধক, বিপাকে রোগীরা

নীলফামারী প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১১:২৬ আপডেট : ২৩ জুন ২০২০, ১১:২৬


কুকুরের আক্রমণের শিকার হাবিব


নীলফামারীর সৈয়দপুরে কুকুড়ের কামড়ে আহত হন পৌর পরিচ্ছন্নতা কর্মী মো. হাবিব। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে টিটি ইনজেকশন দেওয়া হয়। কারণ হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই। ফার্মেসিতেও তিনি ওষুধ পাননি। আবার ফার্মেসিতে যা-ও পাওয়া যায় তার দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে বিপাকে পড়ছেন হাবিবের মতো সাধারণ রোগীরা। 

জানা যায়, সোমবার (২২ জুন) সকালে শহরের আতিয়ার কলোনি এলাকায় আবর্জনা পরিষ্কারের সময় হাবিবকে একটি কুকুর তেড়ে এসে পায়ে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে টিটি ইনজেকশন দেওয়া হয়। হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই। 
হাবিব জানান, জলাতঙ্কের প্রয়োজনীয় ঢেরোরাস্ক, এআরভি ওষুধ সরকারি হাসপাতাল বা ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। আর ফার্মেসিতে যদিও পাওয়া যায় তার দাম ক্রয় ক্ষমতার বাইরে। ফলে চিকিৎসা নিয়ে চিন্তায় আছেন তিনি।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল বাশার জানান,  কুকুর বা সাপ কামড়ানো রোগীর প্রয়োজনীয় ওষুধ বা ইনজেকশনের বরাদ্দ নেই। প্রয়োজন হলে সিভিল সার্জন কার্যালয় থেকে রোগীকেই সংগ্রহ করতে হবে।
প্রসঙ্গত, কয়েকদিন ধরে সৈয়দপুরসহ নীলফামারী জেলায় কুকুরের (জলাতঙ্ক) ভেকসিনেশন কার্যক্রম চলছে। এতে গুটি কয়েক কুকুরকে প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। বেশিরভাগ কুকুর ভেকসিনেশনের বাইরে রয়েছে। স্থানীয়দের মতে,
সৈয়দপুর পৌরসভায় যে হারে কুকুরের সংখ্যা বেড়েছে তাতে পথচলার তাদের আক্রমণের শিকার হলে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়বে তারা।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত