মৃত্যুর ১২ ঘণ্টা পর দাফন, ‘কাজ ছিল’ বলে যাননি জনপ্রতিনিধি

চাঁদপুর প্রতিনধি
২৪ জুন ২০২০, ০৯:৩৫আপডেট : ২৪ জুন ২০২০, ০৯:৩৬

মৃত্যুর ১২ ঘণ্টা পর দাফন করে স্বেচ্ছাসেবক টিম



চাঁদপুরের হাজীগঞ্জের সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সোমবার (২২ জুন) রাত ৯টায় মারা যান ৯০ বছর বসয়ী ফজলুল হক হাওলাদার। করোনায় মৃত্যু সন্দেহে লাশ দাফনে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি জানানো হলেও ‘কাজ ছিল’ বলে  দাফনে এগিয়ে আসেননি স্থানীয় জনপ্রতিনিধিরা। ফলে লাশ পড়ে ছিল ১২ ঘণ্টা। পরে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক এসে ১২ ঘণ্টার পর মঙ্গলবার (২৩ জুন) সাকল ৯টায় লাশ দাফন করে। 

স্থানীয়রা ও ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম জানায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর বৃদ্ধের দাফনে কেউ এগিয়ে আসেনি। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম সমন্বয়কারী হাফেজ শাহাদাতকে দাফন করার অনুরোধ জানান। পরে মঙ্গলবার সকাল ৯টায় স্বেচ্ছাসেবক টিম লাশ দাফন করে।
এ বিষয়ে স্থানীয় মেম্বার আশেক আলী বলেন, ‘তিনি আমার প্রতিবেশী ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার শ্বাসকষ্ট ছিল। সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।’

খবর পেয়েও না যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আলীগঞ্জে আমার একটু কাজ ছিল। তাই আমি যেতে পারিনি। মানুষ দূর থেকে অনেক কথাবার্তা হয়তো লাশ দাফনে এগিয়ে আসেনি। তারপরও জেনেছি স্থানীয়রা সহযোগিতা করেছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শোয়েব আহমেদ চিশতী বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার এমন কোনও খবর আমি জানি না। তাছাড়া এ ধরনের কোনও খবর স্থানীয় চেয়ারম্যানও আমাকে জানাননি।’
এ বিষয়ে হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর বলেন, ‘স্বেচ্ছাসেবকরা কীভাবে বুঝলো তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন? আর আমি কীভাবে বুঝবো তার করোনা উপসর্গ ছিল কিনা? মেম্বার আমাকে জানিয়েছেন তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাই উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানাইনি।’

আগের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কিছু দিন আগে একজন সুস্থ মানুষ মারা যান। পরে তার ও পরিবারের নমুনা টেস্ট করে দেখা গেছে কেউই করোনা আক্রান্ত নয়। পরে তারা আমাকে কী পরিমাণ গালাগালি করেছে তা আমি জানি।’



/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র
নিয়োগ পরীক্ষায় পাস, সরকারি চাকরিতে যোগ দিতে এসে দুজন আটক
নিয়োগ পরীক্ষায় পাস, সরকারি চাকরিতে যোগ দিতে এসে দুজন আটক
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
বিশ্ব সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন
বিশ্ব সংগীত দিবস ঘিরে আজও সরব থাকছে রাজধানীর সংগীতাঙ্গন
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি