র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২৪ জুন ২০২০, ১০:৫৭আপডেট : ২৪ জুন ২০২০, ১৭:৫২

বন্দুকযুদ্ধ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৪ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়। র‌্যাবের দাবি, রবিউল বিজিবি ও পুলিশ অ্যাসল্টসহ মাদকের ১৯ মামলার আসামি। পরিবারের অভিযোগ, ধরে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত রবিউল পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক কারবারের খবর পেয়ে র‌্যাবের একটি দল বুধবার রাত ৩টার দিকে পাঁচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় র‌্যাবের দুজন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেনসিডিলসহ এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে নিহতের মা রোকেয়া বেওয়া জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে র‌্যাব সদস্যরা রবিউলকে তুলে নিয়ে যায়। বুধবার সকালে তারা জানতে পারেন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল মারা গেছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, তার চার সন্তানের মধ্যে দুজনকে গুলি করে হত্যা করা হলো।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ