আগু‌নে পুড়‌লো রোয়াংছ‌ড়ি বাজার

বান্দরবান প্রতিনিধি
২৭ জুন ২০২০, ০৮:৪৮আপডেট : ২৭ জুন ২০২০, ০৮:৪৮

রোয়াংছড়ি বাজারে আগুন

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে আগু‌নে পু‌ড়ে‌ছে ৭‌টি গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতা‌ধিক বসত বা‌ড়ি। শুক্রবার (২৬ জুন) রাত সা‌ড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে শনিবার (২৭ জুন) থে‌কে ভোর ৫টার দিকে।

দমকল বা‌হিনী ও স্থানীয়‌রা জানিয়েছে, রাত সা‌ড়ে ১২টার সময় বাজা‌রের এক‌টি দোকানে বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়। প‌রে আগুন দ্রুত চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ‌তে সাতটি বড় গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতা‌ধিক বসতবা‌ড়ি পু‌ড়ে গে‌ছে।

আগুন লাগার খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ‌কিছু ঘরবাড়ি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পুড়ে যাওয়া দোকানপাট
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মংশৈনু মারমা জানান, বাজারের দেলোয়ারের ব্রয়লারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে আমরা জান‌তে পে‌রে‌ছি। আগুনে ছোট বড় ৭২টি দোকান এবং আশপা‌শের ঘর আগুনে পুড়ে গেছে। খাদ্য মজুতের গুদামও পুড়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত ছাড়া বলা যা‌চ্ছে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’