বগুড়ায় সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০২০, ০৯:০১আপডেট : ২৭ জুন ২০২০, ০৯:০১

করোনাভাইরাস

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু করোনয় ক্রান্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন।

ডা. তুহিন জানান, বগুড়ায় স্বাস্থ্য বিভাগের এ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ভালো আছেন। সিভিল সার্জনের পরিবার ঢাকায় থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে সেখানে পাঠানো হচ্ছে। আর ডা. মিশু নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
২০ মে শজিমেক হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। আর ৩১ মে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পিসিআর ল্যাবের
কার্যক্রম শুরু হয়। প্রতিদিন দুটি ল্যাবে ১৮৮ জন করে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব। অথচ প্রতিদিন প্রায় ৫০০ জনের নমুনা সংগ্রহ হচ্ছে। এতে ফলে জট থাকছে। ফলে চিকিৎসক ও জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ল্যাবে নমুনা জট প্রসঙ্গে শজিমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, মেশিন ও লোকবল সংকটের কারণে এ সমস্যা হচ্ছে। তবে অন্য চিকিৎসকরা দ্বিমত পোষণ করছেন। কেউ কেউ বলছেন, বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএসকে
সুবিধা দিতে শজিমেকে পিসিআর ল্যাবে মেশিন ও লোকবল বৃদ্ধি করা হচ্ছে না।
ডেপুটি সিভিল সার্জন ডা. তুহিন জানান, জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৪৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে, ১৪ হাজার ৩১৯ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’