করোনা থেকে বাঁচাতে ছেলেকে শিকলে বাঁধলো মা!

বরিশাল প্রতিনিধি
২৭ জুন ২০২০, ০৯:১২আপডেট : ২৭ জুন ২০২০, ০৯:১২

রাব্বীকে শিকল দিয়ে বেধে রেখেছে তার মা করোনা থেকে মাদ্রাসা পড়ুয়া আট বছরের ছেলে গোলাম রাব্বীকে (৮) রক্ষা করতে শিকলে বেঁধে রেখেছে মা শেফালী বেগম। শুক্রবার (২৬ জুন) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা ব্রিজ সংলগ্ন এলাকার চায়ের দোকানে রাব্বীকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যায়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে রাতে বাড়ি ফেরে।  এ কারণে শুক্রবার সকালে তাকে দোকানে বসিয়ে তার পায়ে শিকল বেঁধে তালা মেরে রাখেন মা।

রাব্বির বাবা রশিদ হাওলাদার বলেন, ‘ওর মা ওকে শিকল দিয়ে বেঁধেছে। কারণ বাইরে বেশি ঘোরাঘুরি করলে করোনা হবে। ছেলেকে করোনা থেকে রক্ষা করতে দোকানে বসিয়ে শিকলে বেঁধে বেচাকেনা করতে বলেছে।’

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, করোনার জন্য যেকোনও বাবা-মাকে সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইন ২০১৩ ধারামতে কোনও শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ।  ঘটনাটি দুঃখজনক বলে অভিহিত করেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত