চিকিৎসককে বান্দরবান বদলির হুমকি, আ.লীগ নেতাকে কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ জুন ২০২০, ০৬:৩৯আপডেট : ২৮ জুন ২০২০, ০৭:২৪

 জেলার হরিপুর উপজেলায় এক নারী চিকিৎসককে বান্দরবান বদলি ও অপর চিকিৎসককে মারধরের হুমকি দেওয়ায় আবু হায়দার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শনিবার (২৭ জুন) হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত দুই চিকিৎসককে এসব হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আবু হায়দারকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হায়দার হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, আবু হায়দার নামে এক ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে এসে কর্তব্যরত চিকিৎসক সোনিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাকে বান্দরবান বদলির হুমকি দেন। এসময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করলে তিনি আমাকেও মারধরের হুমকি দেন। পরে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’