মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই সহযোগীরা হত্যা করে লালনকে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২০, ০৯:১১আপডেট : ২৯ জুন ২০২০, ০৯:১১

লালন দেওয়ান

মানিকগঞ্জের সিংগাইরে আমির হোসেন ওরফে লালন দেওয়ান খুনের ঘটনায় পুলিশ আলী হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। রবিবার (২৮ জুন) আলী হোসেন খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে লালনকে তার সহযোগীরা অপহরণের পর পিটিয়ে হত্যা করে পাট ক্ষেতে লাশ ফেলে রেখে যায়।

লালন দেওয়ান সাভার হেমায়েতপুর এলাকার ব্রিটেনিয়া গার্মেন্টস প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন।

আসামির জবানবন্দির বরাত দিয়ে এসআই জানান,  খুনের আগে শুক্রবার সকালের দিকে মাইক্রোবাসে করে লালনকে তার বাড়ির সামনের রাস্তা থেকে তুলে আনা হয়। পরে সিংগাইরের নির্জন স্থানে নিয়ে আলী হোসেনসহ ৭-৮ জন ওই কিলিং মিশনে অংশ
নেয়। রাতের বেলায় তাকে হত্যার পর লাশটি উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের আবুল হোসেনের পাট ক্ষেতে ফেলে রেখে যায়।
লালনের স্ত্রী মমতাজ বেগম জানান, কয়েকদিন আগে প্রতিবেশী মাদক ব্যবসায়ী উজ্জ্বলের বেশ কিছু ইয়াবা খোয়া যাওয়ায় ঘটনায় তার স্বামীকে সন্দেহ করে মেরে ফেলার হুমকি দিত। ওই সময় বিষয়টি নিয়ে পৌর মেয়রের কাছে বিচার দিয়েছিলেন।

এসআই নজরুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের ধরতে তারা অভিযান অব্যাহত রেখেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’