শের-ই-বাংলায় করোনা ওয়ার্ডে এএসআইসহ দুইজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০৪:৪০আপডেট : ৩০ জুন ২০২০, ০৫:৫৫

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন এএসআইসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার বিকেল ৪টায় এএসআই মেজবাহ উদ্দিনকে (৫৪) করোনা ওয়ার্ডে নেওয়া হয়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। মেজবাহ উদ্দিন বরগুনা জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

পরিচালক আরও জানান, সকাল সাড়ে ৯টায় মারা যান করোনায় আক্রান্ত শাহানাজ বেগম (৬২)। তিনি পটুয়াখালীর গলাচিপার বিআই রোডের বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। গত ১৯ জুন তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৯৫ জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৩৫ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি