কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০৬:২২আপডেট : ৩০ জুন ২০২০, ০৬:২২

কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন কিশোরগঞ্জে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত রোগীর তালিকা। এমন অবস্থায় করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে চারটি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন।

সোমবার (২৯ জুন) সন্ধ‌্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত জটিল ও সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় এই মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মেশিনটি দিয়ে প্রতি মিনিটে ৬০ থেকে ৭০ লিটার শতভাগ অক্সিজেন রোগীকে সরবরাহ করা সম্ভব হবে। তাছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন‌্য এই মেশিনটি সারা বিশ্বে বহুল প্রচলিত।

তিনি আরও জানান, জেলা করোনা কমিটির সভায় এই মেশিনটির কর্মক্ষমতার যৌক্তিকতা তুলে ধরা হয়। পরে কমিটির অনুমোদন সাপেক্ষে ১৫ লাখ টাকা দিয়ে চারটি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন স্থাপন করা হয়।

প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত করোনা মোট শনাক্ত এক হাজার ৪০৭ জন। তাদের মধ্যে আক্রান্ত ২৪ জনের মৃত‌্যু হয়েছে। অন‌্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৩ জন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি