বরিশাল থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১০:০৫আপডেট : ৩০ জুন ২০২০, ১০:০৭

চাঁপাইনবাবগঞ্জ বরিশাল থেকে নিখোঁজের ২৩ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছেন র‌্যাব-৫-এর সদস্যরা। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় জেলার নাচোল উপজেলার হাট রাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার আজমল হোসেন।

আজমল হোসেন বলেন, ‘গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হয় নাবালিকা ওই মাদ্রাসা শিক্ষার্থী। এরপর গত ২৬ জুন বরিশালের বানারিপাড়া পুলিশ স্টেশন থেকে সংবাদ প্রাপ্তির পর অনুসন্ধান শুরু করে তাকে উদ্ধার করে র‌্যাব।’

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী জানায়, মাসুদ রানা নামে একজন ব্যক্তি তাকে ঢাকাসহ বিভিন্নস্থানে বিভিন্ন সময় আটকে রাখে। তবে চাঁপাইনবাবগঞ্জে কীভাবে আসে এ বিষয়ে সে কিছুই জানাতে পারেনি। প্রকৃত ঘটনা অনুসন্ধানে তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি