বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ব্যক্তি হাজতে

পাবনা প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১০:৫২আপডেট : ৩০ জুন ২০২০, ১০:৫৪

বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ব্যক্তি হাজতে

পাবনা সদরের গাছপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ জুন) রাতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম কামাল হোসেন মুন্না (৩৫)। সে জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার আটকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার স্বীকারোক্তি অনুসারে দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের পর আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে পুলিশে সোর্পদ করা হয়।

বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ব্যক্তি হাজতে

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি