বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ০৯:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৯:৫৭

রাজবাড়ী রাজবাড়ী জেলা সদরের লক্ষীকোল এলাকায় তুহিন শেখ (৩২) নামে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তুহিন শেখ লক্ষীকোল এলাকার মো. আবুল শেখের ছেলে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন শেখের ছোট ভাই সবুজ শেখ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটির জন্য বের হন তুহিন। এসময় একদল দুর্বৃত্ত তুহিনের গলায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ। নিহতের মৃতদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী