গোপনে ভিডিও করে বিকৃতভাবে প্রচার করাই ছিল তার ‘কাজ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০২০, ০৯:৪২আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৯:৪২

গোলাম মোক্তাদির চট্টগ্রাম নগরীর বিভিন্ন, স্কুল, কলেজ, দর্শনীয় স্থান থেকে তরুণী, স্কুলছাত্রী, নারী অভিভাবকদের ভিডিও ধারণ করে তা বিকৃত করে ফেসবুকে প্রচারের দায়ে গোলাম মোক্তাদির (২৪) নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আসিফ মহিউদ্দীন এ তথ্য জানিয়েছেন।  

গোলাম মোক্তাদিরের বাড়ি গাইবান্দার গোবিন্দগঞ্জ থানার সাপমারা এলাকায়। চাকরির সুবাধে সে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বসবাস করে।

আসিফ মহিউদ্দীন জানান, গোলাম মোক্তাদির বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করার পর সীতাকুণ্ড এলাকায় চাকরি নেয়। সেই সুবাধে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ,  শপিং মল, দর্শনীয় স্থানে মোবাইল ফোন নিয়ে ঘুরতেন। ঘোরাঘুরি সময় মোবাইলে গোপনে নারী অভিভাবক, ছাত্রী ও তরুণীদের ভিডিও করতো।  এরপর বিকৃত ক্যাপশন দিয়ে ‘টপফ্যান আড্ডা’ নামে ফেসবুক গ্রুপে শেয়ার করতো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। গুলোতে প্রায় ৩০০ ভিডিও পাওয়া গেছে। এসব ভিডিও গত ছয় মাসে ধারণ করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফিনহার ইনজুরি নিয়ে সর্বশেষ জানা গেলো 
রাফিনহার ইনজুরি নিয়ে সর্বশেষ জানা গেলো 
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন