খুলনার চার খুনের ঘটনায় ৩৮ জনের নামে ট্রিপল হত্যা মামলা

খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০৬:২৪আপডেট : ২০ জুলাই ২০২০, ০৬:২৪

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে গুলিবর্ষণ ও চার হত্যা ঘটনার ৪৮ ঘণ্টা পর ৩৮ জনের নামে ট্রিপল হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ ও ১৫-১৬ অজ্ঞাত আসামি রয়েছে। পুলিশ এ পর্যন্ত আটক ৩ জনকে রবিবার (১৯ জুলাই) আদালতে হাজির করে আবেদন জানালেও আদালত তাদের রিমান্ড না মঞ্জুর করেছে।

খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) ও মুখপাত্র কানাইলাল সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাইফুল ইসলামের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলার মূল আসামি শেখ জাকারিয়া ও তার ভাই মিল্টন কবিরসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রেরও সন্ধান চালানো হচ্ছে। তিনি বলেন, আটককৃতদের নাম এজাহারে থাকায় গ্রেফতার দেখানো হয়েছে। 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাফরিন, আরমান ও জাহাঙ্গীরকে খুলনা সিএমএম আদালতে হাজির করা হয়। একই সঙ্গে খানজাহান আলী থানার ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০‌দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানী শেষে মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট ত‌রিকুল ইসলাম জাফরিনের ৮ দিন, আরমান ও জাহাঙ্গীরের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকারিয়া ও তার ভাইদের গুলিবর্ষণে নজরুল ফকির (৬৫), গোলাম রসুল (৩৫) ও সাইফুল ইসলাম (২৭) নিহত হন। এতে ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিপক্ষের জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে। এছাড়া হত্যাকারী সন্দেহে কয়েকজনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে
সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন