মাদারীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০৭:১৮আপডেট : ২০ জুলাই ২০২০, ০৭:১৮

নিহতের লাশকে ঘিরে জনতার ভীড় মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোটঘর হাসানকান্দি সড়কের পাশ থেকে রবিবার (১৯ জুলাই) সকালে উজ্জ্বল শেখ (৪৫) নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত উজ্জ্বল রাজৈরের পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রাজৈর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির সময় অন্তঃকোন্দলের জেরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহত উজ্জ্বলের নামে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী: ছাত্রদল
গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী: ছাত্রদল
‘তারেক রহমানের চীন সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে’
‘তারেক রহমানের চীন সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে’
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ