চট্টগ্রামে অর্ধকোটি টাকা মূল্যের কস্তুরিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুলাই ২০২০, ০৫:৪৬ আপডেট : ২২ জুলাই ২০২০, ০৫:৪৬

কস্তুরিসহ আটক দুজন চট্টগ্রামে অর্ধকোটি টাকা মূল্যের কস্তুরিসহ (মৃগনাভি) দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মির্জারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন—মো. তৌহিদ (২৬) ও মো. তৈয়বুর রহমান (৩২)। তাদের মধ্যে তৌহিদ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যজন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিরুখালী গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে।

এ সম্পর্কে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতিপয় ব্যক্তি মৃত হরিণের পেট থেকে সংগ্রহ করা  কস্তুারি বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন—এমন সংবাদ পেয়ে নগরীর মির্জারপুল এলাকা থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ওই কস্তুরি উদ্ধার করা হয়। উদ্ধার কস্তুরির বর্তমান বাজারমূল্যে প্রায় অর্ধকোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘মৃগনাভী সংরক্ষণ ও পরিবহন অবৈধ। চক্রটি মৃগনাভী দেখিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিভিন্ন গ্রুপ আছে, যারা এ কাজের সঙ্গে জড়িত। আটক দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, কস্তুরি একটি বিশেষ ধরনের প্রাণিজ সুগন্ধি। হরিণের নাভি থেকে পাওয়া যায় এটি। এটি মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। কস্তুরি দিয়ে সুগন্ধি বানানো থেকে শুরু করে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!