পাবনায় নারীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ৯

পাবনা প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ০৬:৩১আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৬:৩৩

পাবনা

পাবনার চাটমোহরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তুলে এক নারী ও তার কথিত প্রেমিককে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনার পর ওই নারীর দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ী গ্রামের রেজাউল করিম মঞ্জু (৪০), মোতালেব হোসেন (৪০), আলিফ হোসেন (৩২), জমিন উদ্দিন (৩২), মুক্তার হোসেন (৩৪), আলম হোসেন (৪০), কালু প্রামানিক (৩০), আয়নাল হোসেন (৪০) ও মামুন হোসেন (৩০)।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে কুকড়াগাড়ী গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী (৩৫) ও একই গ্রামের সাইফুল ইসলাম (৩৮) ওই নারীর বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত হয়-এমন অভিযোগ তুলে ছাইকোলা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওহাবসহ গ্রামবাসী তাদের আটক করে। পরে দু’জনকে মারপিট করে মাথার চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইউপি সদস্যসহ দশজন গ্রামবাসীকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২২ জুলাই) দুপুরে ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য আব্দুল ওহাব ও ভুক্তভোগী সাইফুল ইসলামকে বাদ দিয়ে ১৭ জনের নামসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ গ্রামের ৯ জনকে মামলায় গ্রেফতার দেখায়।

এদিকে, মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল ইসলাম ওই নারীর কাছে এক হাজার টাকা পেতেন। সেই টাকা আনতেই মঙ্গলবার রাতে তার বাড়িতে যান। ঘরে বসে কথা বলার সময় গ্রামের কতিপয় ব্যক্তি তাদেরকে আটক করে কোনও কথা না শুনে মারধর করে। এক পর্যায়ে দু’জনের মাথার চুল কেটে তাদের বেঁধে রাখে। খবর পেয়ে গ্রামবাসীর কাছ থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নারীকে মারপিট ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ৯ জনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় ভুক্তভোগী সাইফুল ও মেম্বারকে অভিযুক্ত না করায় তাদের গ্রেফতার করা হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত