প্রতিবন্ধী শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ০৯:১০ আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৯:১০

অপহরণ



গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের পরদিন মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় প্রতিবন্ধী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফাহিম (৭)।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের নলজানী মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন কামরুল ইসলাম। কামরুল ও তার স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। তাদের একমাত্র সন্তান ৭ বছরের ফাহিম। সোমবার ফাহিমকে বাসায় রেখে তারা গার্মেন্টসে যান। দুপুরে খাবারের বিরতিতে বাসায় এসে ফাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। রাতে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোনে শিশুটির পরিবারের কাছে ফাহিমকে অপহরণ করার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে খুন করার হুমকি দেয়।
তিনি আরও জানান, অপহরণকারীদের হুমকি পেয়ে তাদের দুই হাজার টাকা বিকাশ করে। এক পর্যায়ে ছেলেকে না পেয়ে পুলিশকে জানায় তারা। এদিকে রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বাসার পাশে পরিত্যক্ত
একটি জমিতে ময়লার ঝোপে প্লাস্টিকের বস্তায় ভর্তি শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট