গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশের দাবি ‘মাদকব্যবসায়ীদের সংঘর্ষ’

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ০৯:২৪আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৯:২৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সদর উপজেলার বাশদহার কয়ারবিল এলাকা থেকে লিয়াকত আলী নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পাশে পড়ে থাকা অবস্থায় অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদকব্যবসায়ী এবং কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সদর থানা পুলিশ খবর পায়, কয়ারবিল এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। কয়ারবিল এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এছাড়া তার পাশে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ বুলেটবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের বাসিন্দা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে ১০টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

/এফএস/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি