চাচাতো ভাইয়ের চড়ের প্রতিশোধে তার ছেলেকে হত্যা

রংপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ০৪:০৪ আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৭:০৮

 

রংপুরে শিশুকে হত্যার ঘটনায় পুলিশের অভিযান



চাচাতো ভাইয়ের চড়ের প্রতিশোধে তার চার বছরের ছেলেকে গলাটিপে হত্যা করেছে এক ব্যক্তি। নিহত শিশুটির নাম মোজাহিদ। রংপুর নগরীর হাজিরহাট শালমারা এলাকা থেকে বৃহস্পতিবার ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ  ঘটনার জড়িত থাকার অভিযোগে আবির নামে এক যুবককে  আটক করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান শিশু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর হাজিরহাট শালমারা ঝিলের পাড় গ্রামের হাফিজুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবিরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝগড়া হয়। এ ঘটনায় আবিরকে চড় মারেন হাফিজুল। এ ঘটনার পর হাফিজুল ইসলামের চার বছর বয়সী ছেলে মোজাহিদ বাসা থেকে বের হয়ে খেলতে বের হয়। কিন্তু দুপুরের পর থেকে শিশু মোজাহিদকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও শিশু মোজাহিদের কোনও সন্ধান না পাওয়ায় হাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ ও স্বজনরা শিশুটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। এক পর্যায়ে পুলিশ আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনে। জিজ্ঞাসাবাদের সময় আবির স্বীকার করে তাকে চড় মারার প্রতিশোধ হিসেবে শিশু মোজাহিদকে ডেকে এনে গলা টিপে হত্যা করে লাশ বাড়ির অদূরে একটি বাঁশ ঝাড়ে ফেলে রেখেছে। এ ঘটনা শুনে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বাঁশ ঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তারা আবিরের গতিবিধি লক্ষ্য করছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হন আবিরই এ ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, লাশের সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শিশু মোজাহিদের খুনি আবির স্বীকার করেছে সে মোজাহিদ বাসা থেকে বের হওয়ার পর পরেই তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করেছে।

রংপুর মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ শহিদুল্লা কাওছার জানান, ঘটনার পর পরেই আমরা খুনিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। কাল শুক্রবার খুনের দায়ে অভিযুক্ত আবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
অনলাইন বুকিংয়ে প্রতারণার ঝুঁকি, বুকিংডটকম-এর বিরুদ্ধে ইইউর তদন্ত
অনলাইন বুকিংয়ে প্রতারণার ঝুঁকি, বুকিংডটকম-এর বিরুদ্ধে ইইউর তদন্ত
তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা
তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা
মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট