উত্তরের পথে যানবাহনের বাড়তি চাপ

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১০:১৫আপডেট : ৩১ জুলাই ২০২০, ১০:৩১

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেশি, গাদাগাদি করে যাচ্ছে মানুষ ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। তবে যানজট নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে এ সড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে ভোর ৪ থেকে ৬টা পর্যন্ত রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি ছিল বলে জানা গেছে। বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেশি

এবার ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখন পর্যন্ত যানজটের খবর পাওয়া যায়নি। অন্যান্য বছর ঈদযাত্রায় যানজটের কারণে সড়কেই সাত-আট ঘণ্টা বা তারও বেশি সময় আটকে থাকার ঘটনাও ঘটেছে। কিন্তু এবছর তার উল্টো। বন্যা ও করোনার কারণে এবার অনেকেই গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই ঈদ করবেন। এজন্য উত্তরের পথে অন্যান্য বছরের তুলনায় যানবাহন কম চলাচল করছে।  বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেশি, গাদাগাদি করে যাচ্ছে মানুষ

এদিকে, দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে। এ কারণে করোনাভাইরাস বিস্তারের আশঙ্কা করছেন সচেতন মহল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, ‘এ সড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। তবে গতকালের চেয়ে আজ গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী