পুলিশ সুপারসহ ২৫ জনের করোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ০৯:১৪আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৯:১৫

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। সুস্থ হয়েছেন ২৯৭ জন ও মারা গেছেন ১০ জন।

আজ রবিবার (২ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫৮ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে  চুয়াডাঙ্গা পৌর শহরের ১৮ জন, আলমডাঙ্গা উপজেলার চার জন ও দামুড়হুদা উপজেলার তিন জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামও রয়েছেন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিভিল সার্জন আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৫৪ জন ও হোম আইসোলেশনে ২৭৪ জন চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু