ঈদ আনন্দে নৌকা ভ্রমণে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

সাভার প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ০৯:৩১আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৯:৩১

পানিতে ডুবে মৃত্যু

ধামরাইয়ে নৌকা উল্টে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। তারা হলো, শিফা (১২) ও মিম (১২)। দু’জনই স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (১ আগস্ট) ঈদের দিন দুপুরে ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামের পাঁচ জনে মিলে নৌকা ভ্রমণে বের হলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের দিন মান্দারচাপ গ্রামের ৫ কিশোরী নৌকা ভ্রমণে বের হয়। হঠাৎ করে ওই নৌকা উল্টে সবাই পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা বলেন, তাদের হাসপাতালে ৫ কিশোরীকে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকি দু’জন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ