করোনায় শ্রীমঙ্গলের এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ২৩:৩৫আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২৩:৪৪

করোনায় শ্রীমঙ্গলের এক ব্যক্তির মৃত্যু করোনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মিশন রোডের বাসিন্দা। রবিবার (২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শহীদ শামসুদ্দিন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই। 

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকালের দিকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। হোম কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ৯০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন সাত জন। আর সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত করোনা মৃত্যুবরণ করেছেন ১৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থবছর: তারিখ বদলানো সহজ, ব্যবস্থাপনা বদলানো কঠিন
অর্থবছর: তারিখ বদলানো সহজ, ব্যবস্থাপনা বদলানো কঠিন
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী