বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৮

বাগেরহাট প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৮:২০ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৮:২২

করোনাভাইরাস বাগেরহাটে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩৮ জনে। তাদের মধ্যে আইনজীবী, চিকিৎসকসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলার নয়টি উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন–  সদরে ১৭১ জন, ফকিরহাটে ১৫২ জন, শরণখোলায় ৬০ জন,  মোংলায় ৬০ জন, চিতলমারীতে ৫৪ জন, কচুয়ায় ৪৮ জন, রামপালে ৪৮ জন, মোল্লাহাটে ৪১ জন ও মোরেলগঞ্জে ১৩ জন। মৃত্যু হয়েছে– ফকিরহাটে নয় জন, সদরে দুজন, মোংলায় দুজন, শরণখোলায় একজন, কচুয়ায় একজন ও মোরেলগঞ্জে একজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১০ জন।

তিনি জানান, নতুন আক্রান্ত দুজন মোল্লাহাট উপজেলার।  তাদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত