পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ২০:০০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:১৮

ফাইল ছবি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার তোড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, মৃত ব্যক্তি গত কিছুদিন ধরে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসাও চলছিলো তার। পরে গত মধ্যরাতে তার শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যায়। বুধবার ভোরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, গত সোমবার (৩ আগস্ট) ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়নি। তবে ওই পরিবারের সদস্যদের কারও উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে।

ছবি: সাজ্জাদ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন