বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের তিন জনসহ নিহত চার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৩ আগস্ট ২০২০, ০৯:৩৫ আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:১১

কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষ কু‌ড়িগ্রা‌মের কাঁঠালবা‌ড়ি ইউনিয়‌নে কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে প্রাই‌ভেটকার ও বিআর‌টি‌সি বা‌সের মুখোমুখি সংঘ‌র্ষ হয়েছে। এতে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হ‌য়ে‌ছেন। এছাড়া আহত হয়েছেন ‌শিশুসহ আরও দুই জন। বৃহস্প‌তিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৭টার দি‌কে মহাসড়‌কের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

কু‌ড়িগ্রাম সদর থানার প‌রিদর্শক (তদন্ত) আ‌নোয়ারুল ইসলাম ও কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. মে‌হেরুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা হ‌লেন প্রাই‌ভেটকা‌রের যাত্রী আকবর হোসেন (৫৫), তার স্ত্রী বিল‌কিস বেগম (৪৫), ছেলে বিল্লাল হো‌সেন (২৫) ও প্রাই‌ভেটকা‌রের ড্রাইভার সোহেল মিয়া। আহত‌ হয়েছে আকবরের আরেক সন্তান জয়নব (৯) ও ড্রাইভা‌রের সহকারী। ড্রাইভা‌রের সহকারীর অবস্থা আশঙ্কাজনক ব‌লে হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্প‌তিবার সকা‌লে কাঁঠালবা‌ড়ি ইউ‌নিয়নের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে কু‌ড়িগ্রাম থে‌কে ছে‌ড়ে যাওয়া বিআর‌টি‌সি'র এক‌টি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী এক‌টি প্রাই‌ভেটকা‌রের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই প্রাই‌ভেটকা‌রের ড্রাইভা‌রের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাই‌ভেটকা‌রের পাঁচ যাত্রী‌কে উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক বিল্লাল হো‌সেন না‌মে একজন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

হাসপাতা‌লের কর্তব্যরত চি‌কিৎসক ডা. মে‌হেরুল ইসলাম জানান, হাসপাতা‌লে আনার আ‌গেই বিল্লাল হোসেন ও প্রাই‌ভেটকা‌রের ড্রাইভার মারা যান। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আকবর হোসেন ও বিলকিস বেগমের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চি‌কিৎসার জন্য রংপুর মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌তে পা‌রে।

আহতের বরাত দি‌য়ে এই চিকিৎসক জানান, প্রাই‌ভেটকা‌রের যাত্রীরা নর‌সিংদী থে‌কে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নে আত্মী‌য়ের বা‌ড়ি‌তে যা‌চ্ছি‌লেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ