তিনজনকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৫:৪১ আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৫:৪১

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ট্যাকামাগুড়া চর থেকে তিনজনকে অপহরণ করা হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) রাতে তাদের নৌকাযোগে অপহরণের পর দুর্বৃত্তরা ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃতরা হলেন-মজিবর প্রামানিকের ছেলে শাহীন (২২), গাইবান্দার ফুলছড়ি উপজেলার গোন্দুরী গ্রামের ইব্রাহীমের ছেলে জসিম (২০) এবং শফিকুল ইসলামের ছেলে ঈমান আলী (২৮)।

এ ব্যাপারে অপহৃত শাহীনের বাবা, মহিষ বাথানের মালিক উপজেলার বোহাইল ইউনিয়নের লক্ষীকোলা চরের মজিবর প্রামানিক সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, লক্ষীকোলা চরের মজিবর প্রামানিকের ১৪টি, আত্মীয় ইসমাইল হোসেনের ২৯টি ও তার ভগ্নিপতি চানবাড়ি চরের ওসমান গণির ১৯টি মহিষ রয়েছে। তারা চন্দনবাইশা ইউনিয়নে যমুনা নদীর ট্যাকামাগুড়া চরে ৬২টি মহিষ লালনপালন করে আসছেন। বাথান দেখাশোনা করতেন, মজিবর প্রামানিকের ছেলে শাহীন (২২) এবং শ্রমিক জসিম এবং ঈমান আলী। ১৭ আগস্ট মধ্যরাতে একদল দুর্বৃত্ত শ্যালো নৌকায় ওই চরে আসে। তারা বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করার পর শাহীন, জসিম ও ঈমানকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা রাত ২টার দিকে মোবাইল ফোনে ইসমাইল ও ওসমান গণিকে জানান, তাদের অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। তবে দুর্বৃত্তরা কোন কথা বলেনি।
ইসমাইল হোসেন জানান, অপহৃত শাহীন, জসিম ও ঈমান ১৭ আগস্ট রাত ২টা, ১৮ আগস্ট বেলা ১০টা ও বেলা ১টার দিকে ফোনে তাদের বাঁচাতে অনুরোধ জানান। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, যমুনা চর থেকে তিন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পেয়েছেন। অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী