বগুড়ায় সবুজ বাহিনীর হাতে ব্যবসায়ী নিহত

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৭:২৯আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৭:৩২






বাঁয়ে নিহত ব্যবসায়ী আবদুল হালিম, ডানে মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন সবুজ বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবদুল হালিম (৩২) নামে এক মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাশ্ববর্তী শেরপুর উপজেলায় ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক লীগের অনুপ্রবেশকারী বেপরোয়া সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সবুজ ও তার বাহিনী এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।

গত ১৪ আগস্ট দুপুরে শাজাহানপুরের জামুন্না গ্রামে তাকে বেদম পেটানো করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি হাসপাতালে মারা যান।

নিহতের স্ত্রী শম্পা বেগম বুধবার (১৯ আগস্ট) সকালে শেরপুর থানায় সবুজসহ ছয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শাজাহানপুর থানা ওসি আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, আবদুল হালিম বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদহ মধ্যপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি গাড়িদহ বাজারে মিষ্টির ব্যবসা করতেন। একই এলাকার জহুরুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন সবুজ আগে ছাত্রদলের রাজনীতি করতেন। কিছুদিন আগে তিনি স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন। বর্তমানে শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। জমিজমার মালিকানা নিয়ে হালিমের সঙ্গে সবুজের বিরোধ চলছিল। হালিম গত ১৪ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায় করে পাশ্ববর্তী শাজাহানপুর উপজেলার জামুন্না সানাপাড়ায় নিজ জমিতে আমের চারা রোপন করছিলেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন সবুজ ও তার বাহিনীর সদস্যরা তার
ওপর অতর্কিত হামলা চালায়। বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তার ডান হাত ও পা ভেঙে দেয়। মৃত ভেবে তাকে চটের বস্তায় তুলে রাখে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে ১৮ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টার দিকে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বুধবার সকালে নিহতের স্ত্রী শাজাহানপুর থানায় সবুজসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই সাম্মাক হোসেন জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক লীগে অনুপ্রবেশকারী সবুজ ক্ষমতার দাপটে নিজস্ব বাহিনী গড়ে তোলেন। নিজ এলাকা শেরপুরের গাড়িদহ ও আশপাশের এলাকা ছাড়াও পাশের শাজাহানপুরের জামুন্না, পোয়ালগোছা, খাদাস, জামাদারপুকুরসহ বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার করেন।




শেরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাক ও অন্যরা জানান, সবুজ এক সময় আওয়ামী লীগ সরকার বিরোধী সকল কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রেখেছেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব জানান, তাদের না জানিয়ে সবুজকে শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে নেওয়া হয়েছে।

তবে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার শান্ত জানান, সাখাওয়াত হোসেন সবুজ তাদের সংগঠনের কেউ নন।

ফোন বন্ধ ও বাড়িতে না থাকায় সবুজের বক্তব্য পাওয়া যায়নি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত