তারেক রহমান বাংলার মাটিতে ফিরে আসবেন: দুলু

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৭:৫৬আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৭:৫৬






ত্রাণ বিতরণের সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু’সহ দলের অন্য নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসেন। তাই বাংলার মানুষের দল বিএনপিকে যে মুছে ফেলতে চেষ্টা করবে তাকে প্রতিহত করবেন। জনগণ আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনবে এবং তারেক রহমান বাংলার মাটিতে ফিরে আসবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা ত্রাণ কমিটির আয়োজনে বুধবার (১৯ আগস্ট) দুপুরে শেরপুর উপজেলার ফুড ভিলেজ সংলগ্ন ধনকুন্ডিতে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। তার দল বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্র করে শহীদ জিয়াউর রহমানের নাম বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। কেউ তা পারবে না।

তিনি বলেন, দেশের মানুষকে ভালবাসতেন বলে তারেক রহমানকে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা করে বাহিরে পাঠানো হয়েছে। এ দেশের মানুষ জানে বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে হনন করেছে। পৃথিবীতে কোন অবৈধ সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। তাদের পতন হবেই হবে। দল ক্ষমতায় না থাকলেও বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে সমাজের গরিব অসহায় মানুষের সব সময় ছিল সব সময় থাকবেন।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের ব্যবস্থাপনায়
ত্রাণ বিতরণে চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, ডা. শাহ মোহাম্মদ শাহাজান আলী, আসিফ সিরাজ রব্বানী, সাংসদ জিএম সিরাজের ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/আরআইজে/
সম্পর্কিত
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপি, কী করবে বিএনপি
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
সর্বশেষ খবর
ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা মওকুফ
ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা মওকুফ
যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা
যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা
সাড়ে চার মাস পর ৩১ নাবিক নিয়ে হরমুজ পার হয়েছে ‘বাংলার জয়যাত্রা’
সাড়ে চার মাস পর ৩১ নাবিক নিয়ে হরমুজ পার হয়েছে ‘বাংলার জয়যাত্রা’
কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ?
কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ?
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল