খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৯:১০আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৯:১০

খুলনা খুলনার খালিশপুরে আসিব (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই যুবক জখম হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে হামলার ঘটনা ঘটে। এতে আসিব নিহত হন। জোবায়ের (২৫) ও রানা (২৫) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত আসিবের ডান হাতের মাসেল, কনুই’র নিচে, গলার ডান পাশে, পিঠের বাম পাশে ও মাথার মাঝখানে কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ভর্তি জোবায়ের (২৫) এর মাথার সামনের দিকে, মাঝখানে, ডান ও বাম হাতের কব্জির ওপর এবং ডান পায়ের গোড়ালির নিচে কোপের চিহ্ন রয়েছে। সে বিএল কলেজের দর্শন শেষ বর্ষের ছাত্র। আর রানার (২৫) পিঠের ডান সাইডে ওপরে কোপের চিহ্ন রয়েছে।

নিহত আসিফ খালিশপুর তৈয়বা কলোনীর হাবিবুর রহমানের ছেলে। আর জখম জোবায়ের খালিশপুর মানুষী বিল্ডিং এর আলতাফ হোসেনের ছেলে এবং মো. রানা ওয়ান্ডারল্যান্ড পার্কের মোড় এলাকার মো. সানোয়ারের ছেলে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, ‘স্থানীয় যুবকদের মধ্যে আধিপত্য নিয়ে হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। হতহতরা ছাত্রলীগের কোনও কমিটিতে নেই। এলাকার মিটিং মিছিলে আসতে পারে। পুলিশ এ ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়ে ইউজিসির ব্যাখ্যা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়ে ইউজিসির ব্যাখ্যা
কাঠালবাগানে দগ্ধ ৩: কয়েলের জন্য আগুন জ্বালাতেই ঘটে বিস্ফোরণ
কাঠালবাগানে দগ্ধ ৩: কয়েলের জন্য আগুন জ্বালাতেই ঘটে বিস্ফোরণ
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার