সৈয়দপুরে করোনায় আরও দুজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ০৭:০৮আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৭:১২

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

নীলফামারীর সৈয়দপুরে করোনা আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন উপজেলার কামার পুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকার মৃত রইস উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৭৩) এবং উপজেলা শহরের পুরাতন বাবুপাড়া মহল্লার মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে ইরফান আনসারী (৫০)। তার দুজনেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (২২ আগস্ট) সকালে আম্বিয়া বেগমকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে ইরফান আনসারী ওই হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যাওয়ায় শুক্রবার তাকে বাড়িতেই দাফন করা হয়। তবে সৈয়দপুর উপজেলা প্রশাসন অবহিত না থাকায় তার দাফন স্বাস্থ্যবিধি অনুযায়ী হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি। অবশ্য, করোনায় আক্রান্ত হওয়ার ৬ ঘণ্টা পর মৃতদেহের শরীরে এই রোগের জীবানু আর বেঁচে থাকতে পারে না। তবে মৃতদেহের গোসল দেওয়ার সময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে গোসল দানকারীর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

উল্লেখ্য, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। এ যাবত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩১ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১৫ জন ও জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৯৭ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার
জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস