সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নড়াইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ০৯:০৯আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৯:১২

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামে আব্দুর রাজ্জাক মল্লিক (৭০) নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত মাজেদ মল্লিকের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামালপ্রতাপ গ্রামের নিজ বাড়ির ঘরে বসে ছিলেন রাজ্জাক মল্লিক। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। মাগরিবের নামাজ পর নামাজের পাটিতে বসে ছিলেন তিনি, সেখানে বসা অবস্থায়ই তাকে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দা কাজী নাজমুল হোসেন জানান, সন্ধ্যার পর রাজ্জাক মল্লিকের স্ত্রী পাশের বাড়িতে টিউবওয়েলে পানি আনতে যান। বাড়িতে এসে দেখেন স্বামীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই রাজ্জাক মল্লিকের মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক